আমার মন খারাপ বিলাস ছিল খুবই সাদা সিদা। মন খারাপ হলেই কক্সবাজার সমুদ্র পাড়ে গিয়ে বসে থাকতাম কিংবা সমুদ্রের নোনা পানিতে গা এলিয়ে দিয়ে ক্ষণিকের জন্য আনমনা হওয়ার চেষ্টা করা, আর একের পর এক ঢেউয়ের ঝাপ্টায় বার বার চমকে উঠা। দারুণ এক খেলা, মন ভাল হয়ে যেত কিছুক্ষনের মধ্যেই। আবার কখনো কখনো মন খারাপের ভার বেশি হলে সাঁতার কাটতাম, সাঁতরাতে সাঁতরাতে অনিশ্চিতের দিকে চলে যাওয়া একা একা......
সেদিন প্রচণ্ড মন খারাপ ছিল। যথারীতি আমি সমুদ্র পাড়ে হাজির। বিমান বন্দরের দিকের বিচটি প্রায়ই ফাঁকা থাকে, ওদিকে লোকজনের আনাগোনা কম। আমার ভীষণ প্রিয় একটি জায়গা। অনেকক্ষণ বসে থেকে কি খেয়াল হল পানিতে নেমে গেলাম। পানির গভিরতা বাড়ছে, আমি ক্রমে গভীরে যাচ্ছি একদম বেখেয়াল। এক সময় বেশ ক্লান্ত হয়ে
তীরে ফেরার জন্য আবার উল্টা মুখে সাঁতার শুরু করলাম। আমি সাঁতরাচ্ছি আর সাঁতরাচ্ছি কিন্তু পায়ের নিচে বালির কোন চিহ্ন নেই, শরীর ভীষণ ক্লান্ত। তীর এখনো অনেক দূরে। আমি অবাক হয়ে গেলাম, এমন তো হওয়ার কথা না, এতক্ষনে আমার তীরে পৌঁছে যাওয়ার কথা, কেন এমন হচ্ছে? আমি কি রূপকথার মায়ার জালে আটকে পড়েছি না কি কোন স্বপ্ন? হঠাত খেয়াল হল ভাটা...... চমকে উঠলাম... ভাটার টান শুরু হয়েছে! আমার অন্তরাত্মা কাঁপছে, আমার শক্তি ক্রমশে হ্রাস পাচ্ছে......... এমনি এদিকে লোকজনের আনাগোনা কম, তার উপর চৈত্র মাস। একদম ফাঁকা, কোথাও কেউ নেই...
বড্ড অসহায় মনে হচ্ছিল নিজেকে। মনে হচ্ছিল এই আমার মৃত্যু, মাত্র ১৭ বছরেই আমি হারিয়ে যাব! কেঊ জানতেও পারবেনা......
মন্তব্য (9)