ছেলেবেলার স্মৃতিগুলো হঠাৎ এসে ভিড় জমায়
রঙচঙে সেই কৈশোর আমার হারালো কোথায়?
ব্যস্ততার ত্রাসে কোথায় পালিয়ে গেছে সব??
দূর থেকেও বহুদূর,
ফাঁকি দিয়ে ডুকরে কাঁদে স্মৃতির এককোনায়।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
যখন স্বপ্নগুলো ছোট ঠিক
আমার মতোই
ললিপপ আইসক্রিম জুড়ে চাওয়া
পাওয়া এটুকুই।
যখন আমি বুঝিনা স্বপ্ন কাকে বলে
শুধু রোদ্দুর বৃষ্টিতে ভেজা ছুটোছুটি ক্লান্তিহীন,
হয়ে দস্যি ছেলে খোলা আকাশটা জুড়ে
নাটাই সুতো আর ঘুড়ির পিছে সারাটাদিন।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
অপেক্ষায় শুধু ছুটির ঘণ্টা
আনন্দ টিংটিং
একছুটে স্কুল মাঠ পেরিয়ে
স্বাধীন ঘাসফড়িং।
মায়ের বুকে নাক ঠেকিয়ে ঘুমের ঘোরে
রোজ রাতে ঘুরে বেড়াতাম মায়াপুরীর অলিগলি,
ঠোটের কোনে মুচকি হাসি স্বপ্নের ঘোরে
পরীদের দল চুলে কেটে গেলে বিলি।
পেতাম যদি ফিরে আবার
সেই উচ্ছল দিনগুলো,
বাস্তবতায় কুঁকড়ে যাওয়া কৈশোর
সেই সোনালি আলো।।।
মন্তব্য (7)