আমি পারি, কী যে পারি
ভুলে সব গেছি তারই।
মনের ভিতর ঘুণ পোকায়
ফেলছে আমায় স্মৃতির ধোঁকায়।

এই মনে হয় করছি আমি
সবই কেবল মন পাগলামি।
আসলে সব ঘোড়ার ডিম
মাথায় ঘোরে ভ্রমের লাটিম।

নাই সময়ে করছি কাজ
ভীষণ কর্মার শুধুই সাজ
কাজের চাঁপে কাজ করি না
বই গিলে খাই তাই পড়ি না।