দাদু: তুই নারিকেল গাছে উঠেছিস কেন?
নাতি: ইঞ্জিনিয়ার কলেজের মেয়েদের দেখব বলে।
দাদু: এবার দুই হাত ছেড়ে দে
নাতি: কেন?
দাদু: তাহলে মেডিক্যাল কলেজের ছাত্রীদের দেখতে পাবি।
××××××××××××××××××××××××××
: কমিশনার সাহেব বাসায় আছেন?
: কেন?
: আমার চারিত্রিক সার্টিফিকেট লাগবে।
: তিনমাস পরে আসেন, তিনি নারীঘটিত কেসে ছয়মাসের জেলে আছেন।
×××××××××××××××××××
স্যার: প্রতিজ্ঞা কর জীবনে সিগারেট, মদ খাবি না।
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার, খাব না।
স্যার: প্রতিজ্ঞা কর, জীবনে মেয়েদের দিকে তাকাবি না।
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার,তাকাব না।
স্যার: প্রতিজ্ঞা কর মেয়েদের টিস করবি না, গায়ে হাত দিবি না।
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার, করব না।
স্যার: প্রতিজ্ঞা কর, প্রয়োজনে শহীদ হবি
ছাত্র: প্রতিজ্ঞা করলাম স্যার, শহীদ হয়ে যাব; এই জীবন রেখে আর কী লাভ বলুন...............
মন্তব্য (8)