ঘুমের জন্যে ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-10-02 · 639 ভিউ কত রাত জেগে আছ মেয়ে আজ ঘুমে হয়েছ কাতর; অপরূপেতে ঘুমিয়ে গেছ গায়েতে মেখেছ ও আঁতর। সেই থেকে ঘুমে ঘুমে আছ ও ঘুমের দেশের কন্যে; আরো দূর পথ যেতে পারি তোমার ওই ঘুমের জন্যে। ------ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)