কোন দেশেতে বেঁধেছ ঘর
আমার দেশ ছাড়িয়ে;
কোন দেশেতে আছ বন্ধু
আমায় তুমি হারিয়ে।
তোমার দেশেতে আছে কি গো
আমার মতো প্রিয়;
আমার কথা বোলো তাকে
আমার আশিস দিও।