একখানি চিঠি দিও প্রিয়
তোমার কথাটি লিখে;
আমার মনের ছোটো ঘরে
গোপনে দেব যে রেখে।
ফুলের মাঝেতে রেখে হাত
বাতাসে পাতিয়া কান;
সব কথা তুমি লিখো বন্ধু
সাথে নিয়ে অভিমান।
------