পরাজয় ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-09-14 · 679 ভিউ কত কথা আজ তুমি বলে গেছ আমি শুনি মন দিয়ে; আমার পাশেতে বসে ছিলে তুমি আড়ালে দেখেছি চেয়ে। তোমার মনেতে কথার বাহার কথায় কবিতা হয়; সকল কথা তাই মনেতে রাখি কথাতেই পরাজয়। ------ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (1)