শরতের এই আঙিনায়-
তুমি মোর জলকণা;
আমার বুকেতে পাতা আছে
তোমার নামে বিছানা।
জানি তুমি মেঘ হয়ে আছ-
আমার ললাট 'পরে
তোমার নিয়ে কাব্য আমার-
একেলা নীরব ঘরে।
------