আজ বকুলবিথির তলে-
বসে কোন সে কুমারী;
আপনার ঢঙে চেয়ে আছে
প্রাণ ফুল সহচরী।
একটি বকুল পড়ে ঝরে
তাহার আলতা পায়ে;
এলো বসনে তুলেছে তাহা
মিশেছে স্নেহের ছায়ে।