ওই শরৎ এসেছে আজ
আমার হৃদয় বেয়ে;
তোমার কথা সকাল থেকে
উঠেছে মনটি ছেয়ে।
এবার যদি আসবে কাছে
শরৎ হয়েই এসো;
তার সকল রূপের মাঝে
আমাকেই ভালোবেসো।
-----