রাত গভীরে চোখের পাতা
স্বপন মেলিয়া ধরে;
তখন চোখে হাজার স্বপ্ন-
জেগে থাকি মোর ঘরে।
মন তখন চঞ্চল হয়
ঘুম মাঝেতে উন্মুখ;
নীরবক্ষণে বলিব কথা
সাজানো আমার বুক।
-------