তোমায় কিছু বলব বলে
নিলেম তোমায় ডেকে;
হাত বাড়িয়ে কাছেতে এলে
যেমন দূরের থেকে।
সেদিন ছিল প্রণয় রাত
গোপন প্রিয়ার কথা;
তোমার তরে এনে রেখেছি
স্বপন সকল সেথা ।
    ------