আমার সকল প্রেম কাঁদে
শেষ বিকালবেলায়;
আমার স্বপন ফেরি করি
গোপন চিলেকোঠায়।
হৃদয়ে আমার সুপ্ত কথা
গোপন কথার ঘর;
তোমার কাছেতে বুক ঢাকি
তোমাতে জাগি প্রহর।
-----