হাজার কথার মাঝখানে
আজ ভুলি কথা সব;
তোমার সকল কথা আছে,
শুধু নেই কলরব।
আজকে মনে পড়েনা কথা
সব যে গেছে হারিয়ে;
আমি আছি বসে একা একা,
কথা দুয়ার ছাড়িয়ে।
-----