ভেবেছি সময়ে অবিরাম
জ্বালাব প্রেমের আলো;
গভীর আঁধারে হারিয়েছি
অসাধ্য মন ছড়ালো।
অনুভুতি আর বাস্তবতা
সাথে নিয়ে অজানায়;
নিরুত্তাপের আগুন দেখি
মাতাল এ সীমানায়।
------