মৃদু দোলায় দোলে বাতাস
আকাশ হয়েছে নীল;
প্রভাতবেলা আলোক পথে
সোনারোদে ঝিলমিল।
রাখালের মুখে আজ গান
বেজে ওঠে তার বাঁশি;
সবুজ ধরা আজ সোহাগে
তাকে যেন ভালোবাসি।
-----