সকল স্মৃতি তোমার জন্য
রাখি মনে অপেক্ষায়;
পথ পানে শুধু চেয়ে থাকি
আসবে যে অবেলায়।
দিশাহারা হয়ে বসে ভাবি
চারিদিকে মরুভূমি;
তোমার বিহনে সিক্ত আজ
ভাবনায় বিদ্ধ আমি।
-----