শেষে এল মেঘলার দিন
বৃষ্টি মুখর প্রাঙ্গণ;
থেমে গেছে সকল ব্যস্ততা
অলসেতে এ জীবন।
বৃষ্টি মেদুরতা ছুটে আসে
আমার এ জানালায়;
এমন মধুর বৃষ্টি দিনে
আমি থাকি প্রত্যাশায়।
-------