সময় চলে নিজের মতো
কভু বা ভিন্ন ধারায়;
তবু সময় নিজের মাঝে
অপলকেতে হারায়।
মনের মাঝেতে ঢেউ ওঠে
সাগর পারে হাওয়া;
এ সময়ের আবেশ নিয়ে
তোমায় কাছে পাওয়া।
     -------