বর্ষা বাতাস ডাকে আমায়
মেঘলা আকাশ হব;
মেঘের দেশে ভিড় জমাব
মেঘের কথায় লব।
বৃষ্টিকণা ডাকছে আমায়
ছুটব তাহার সাথে;
কাছের মানুষ ভুলি আমি-
কল্পনার এই রাতে।
    ------