পারবে তুমি ফিরিয়ে দিতে!
আমার সবুজ প্রাণ;
তোমার জন্য যে নিবেদিত
নবীন সূর্যের ঘ্রাণ।
আজ চেয়েছি হাত বাড়িয়ে
ফিরিয়ে আমায় দাও;
আমার আঁচল ওই কণ্ঠে
পরান খুলে হাসাও।
    ----