আমার সাথে তোমার খেলা
অসীম সুরের পথে;
আমায় তুমি বাঁধতে এসো
প্রণয়ের মহারথে।
খেলতে এসে হারব আমি
গোপন চির খেলায়;
আজ দুজনে স্বপন দেখি
মুগ্ধ খেলার বেলায়।
     ------