আমার এই মাটির ঘরে
জোনাকি হাসিয়া চলে;
আমার এই নতুন দেশে
সবে আসে দলে দলে।
আমার প্রিয় রাতের ঘরে
ওরা যে আলোর মালা;
আমার এ স্বপ্ন বিছানায়
আনমনে মুক্ত-বালা।