মনে কি আছে?
তোমার চোখের কোণে এক ফোটা জল!
মনে করে দেখো-
তখন সূর্য ডোবা ফাগুন শেষের বিকাল।
মনে কি পড়ে?
সেই সাঁঝে ধরেছিলে গোপনে এই হাত!
মনে ঠিক আছে-
সেদিন ছিল বাসর মাঝে পূর্ণিমা রাত।
    ----------