ও তেপান্তর হয়েছে দগ্ধ
কেঁপেছে মেঘের মতো;
ঘুমের আকাশে ভাসে দুঃখ
স্বপ্ন ফেরে অবিরত।
ক্ষোভে আক্রোশে এই মনেতে
প্রবাহিত হয় ক্রোধ;
নষ্ট সময়ের মৃত্তিকায়
আজ নেব প্রতিশোধ।
     -------