দিন যায়, ভোর হয়, আবার আসে সন্ধ্যা;
স্বামীটির ঘরেতে বউ তার বন্ধ্যা।

সন্তান হয়নি তার, কত জ্বালা বুকে;
আগুনে পোড়াল বউ ও বাড়ির লোকে।

বছর কুড়ি বয়স হবে, ফুটফুটে জোসনা-
সবার প্রিয় ছিল মেয়েখানি হাসিনা।

বাড়িতে তার কিছু নেই, কিছু নেই দামি;
পুলিশ খুঁজছে এসে, পলাতক স্বামী।

মেয়েটি মরিল এবার কত হাসাহাসি;
আবার ভোজ খাবে সব প্রতিবেশী।

আগুনে জ্বলছে দেহ উত্তাপ দাউদাউ;
জানি তুমি ভালো স্বামী, আবার বধূ চাও।

পোড়া দেশে নেই রীতি, আছে শুধু কান্না
অনেক দিয়েছ মিথ্যাশ্রুতি; থাক, আর না।
           --------