কবিতায় কত কিছু বলি
সংগীতে আরও বলি কত;
অভিনয়ে রাজা হয়ে খেলি
বিশ্বাসে দেখেছি শত শত।

হেঁটে চলি সুদূরের দেশে
ভুলে থাকি সব স্মৃতিকথা;
সময়েতে আমি থাকি ভেসে
তোমার মাঝে দেখে থাকি তা।

এলোমেলো ও বাতাস আসে
বুকে ওঠে কতই কম্পন;
ভয় সব আড়ালেতে ভাসে
দুঃখেরা আমার যে আপন।

দূরে দূরে মানুষের দল
সুখের খবর থাকে দূরে;
মনে ভেসে আসে কোলাহল
তবু গান করি সুরে সুরে।
    ------