বন্ধু আমার দূর সাগরে-
উথাল পাথাল ঢেউ;
বন্ধু আমার অনেক প্রিয়-
উছল জীবনে কেউ।
আকাশ সাজানো পূর্ণশশী
বন্ধু যে তাহার আলো;
থেকো বন্ধু হৃদয়ের মাঝে-
খুশির প্রদীপ জ্বেলো।
আমার সকল খুশি লেখা-
তোমার মাঝেই রাখি;
তুমি আমার আঁধার রাতে-
সজল সাজানো আঁখি।
বন্ধু আমার নীরব মনে
কথা বলা সুখপাখি;
মোর জীবনে আপন ঘরে-
তাহাকেই তুলে রাখি।
--------
মন্তব্য (7)