তুলে রাখা আছে ঘরের কোণেতে-
একখানি শেষ চিঠি;
যদি আসো কখনো অন্য খেয়ালে-
তুলে দেব হাতে সেটি।
তোমাতে লেখা শত প্রণয় কাব্য-
তোমার সাথেতে আছে;
সকল সে ধন আগলে রেখেছি-
গোপনে আমার কাছে।
       -----