ছায়া-২ ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-02-06 · 675 ভিউ হঠাৎ সেদিন বহু ইচ্ছায়- পেয়েছি যে তোমাকে; তব শোভায় এঁকেছি চিত্র- আপন মনটি থেকে। দুপুর পৃথিবী তপ্ত বড়ো- চারিদিকে শুনসান; বৃক্ষ ছায়ায় শান্তিতে সব- এ হৃদয় আনচান। ------ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)