বসন্ত 'পরে কোকিল ডাকে-
বারতা এসেছে প্রাণে;
ভালোবাসার সময় এল-
আমাকে রাখিও মনে।
বাতাস বয়ে এসেছে মনে-
তোমার কথায় মাতি;
আজকে এসো মোর দুয়ারে-
হাত ধরে চলি সাথি।
     -----