তুমি বন্ধু জানলে না আজ-
পরান কেঁদেছে কত;
তুমি বন্ধু দেখলে না আজ -
হৃদ মাঝারের ক্ষত।
মনেতে আমার বড়ো ইচ্ছা-
আসিবে আবার ফিরে;
তোমার মধু কথামালায়-
আমারে রাখিবে ঘিরে।
দিন যায় ভাবতে তোমায়-
রাত কাটে অবেলায়;
আমার সকল সুখ-স্মৃতি
রাখি তব আঙিনায়।
আমার দিন কাটেনা আর
তোমার বিহনে প্রিয়;
যেখানে থাকো, একটু এসে
আমার খবর নিও।
------
মন্তব্য (8)