তুমি যে এসেছ হৃদয়েতে-
বরণ করেছি প্রিয়ে;
অন্ধকারের প্রদীপ তুমি-
রেখো ভালোবাসা দিয়ে।
তোমারে লভেছি, আমি আজ-
করেছি জীবন সার;
মোর অন্তরেতে তুমি থেকো-
হৃদয়ের অলঙ্কার।
-------