ভালোবাসার ডাক এসেছে-
জেগে ওঠে নব প্রাণ;
আমার সকল ভালোবাসা-
তোমাতেই সমর্পণ।
আমার মনের শত হাসি-
লইয়ো গো যত পারো;
আমার প্রেম গ্রহণ করে-
আমারে যে ঋণী কোরো।
------
আমি আপনাকে তা বলিনি,
বলতে চাইছি আপনার এই কবিতাটিতে
অন্তমিল লক্ষণীয় তাই এটি আরও
সুস্পষ্ট হলে ভালো হত
যেমন-----
ভালোবাসার ডাক এসেছে
জেগে ওঠে নব প্রাণ;
আমার সকল ভালোবাসা
তোমাতে করে গো দান!
-----এখানে অন্তমিলটি 'প্রাণ' আর 'দান' দিয়ে!
অর্থাৎ উভয়ের মাঝে 'আন' বজায় আছে.
আমি আপনাকে এটাই বলতে চেয়েছি!
ধন্যবাদ প্রিয় কবি!
আমি আপনার লেখার বৈশিষ্ট্য দেখে
খুবই বিস্মিত হই,
আপনি একটুতেই অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন!
তবে কবিতাটির তৃতীয় চরনটি আরেকটু অন্য ভাবে আনলে ভালো হত!
ভালো থাকুন!
মন্তব্যে অনুপ্রাণিত। তারুণ্যের এই ব্লগে লেখা কবিতাগুলি এভাবেই লিখব। লক্ষ করলে দেখবে , মোট ৪ টি চরণ আছে। প্রতিটি আবার বিভক্ত। অক্ষর বিভাজন= প্রতি চরণে ১৮ (প্রথমে ১০, পরে ৮)। শুভেচ্ছা।
মন্তব্য (9)