চল আজ আগুন হই
সবকিছু পুড়িয়ে দেই
ভালবাসার উত্তাপে।
চলো আজ ফাগুন হই
প্রকৃতিকে সাজিয়ে দেই ভালোবাসার বর্ণিল সাজে।
চল আজ বৃষ্টি হই
পৃথিবীকে দেই শান্তির
শীতল স্পর্শ।
চল আজ পাখি হই
উড়ে বেড়াই
ভালোবাসার নীল আকাশে।
চল আজ সর্বনাশা হই
সর্বনাশ হোক দুজনের।
চলো আজ শুধু ভালবাসি
দুজনার নির্বাক ঠোঁট মিলে যাক এক জায়গায়।
মন্তব্য (8)