বিদ্রোহী
-----------------------টাইটান
কোন বিদ্বেষ বাতাসে
মন হামলা করে ,
একটি গাছ হতে বাদামী ও ধূসর পাতা ঝরে,
ঘৃণার সঙ্গে রূদ্ধতার বসবাস।
একজন বুদ্ধিজীবী ঘৃণা নিয়ে জেগে উঠে
তার মতামত অভিশপ্ত হয়,
তার জেদী মন,
বিনিময়ে হাজার হাজার মুখ শিঙ্গায় ফু দেয়......।।
মধ্যাকর্ষণ
------------টাইটান রোজারিও
রাত্রি বেড়ে চলে
বেড়ে চলে আমার অবসাদ গুলো,
বেড়ে চলে কবিতার খাতায় হতাশার শব্দ চয়ন,
হাতিরা বাতাসে উড়ছে অবিরাম,
শূন্যতার সব ভার বয়ে চলি,
আমি পিপীলিকা ।
দুপা শূন্যে তুলে করি অভিসম্পাত
মধ্যাকর্ষণ তুই বুড়ো অন্ধ,
তুই হাইড্রোসিল,গনোরিয়া,সিফিলিস রোগী।
অন্তর্নিহিত অর্থঃ হাতি= দুর্নীতি পরায়ণ, মধ্যাকর্ষণ = নৈতিকতা
নিঃসঙ্গ টাইটান
---------- টাইটান
সেই একই মানুষ ফ্রেম বন্ধ, একই ঘর, একই বিছানা,
নিঃসঙ্গতায় আজ বড় অচেনা,
চার দেয়ালের মাঝে আমার পৃথিবী,
কোন অদৃশ্য হাত
একে একে জানালা, দরজা বন্ধ করে দেয় সব,
দম বন্ধ হয়ে আসে গুমোট বাতাসে,
বৃষ্টির শব্দ শুনে অস্থির হই স্মৃতির আঙ্গিনায়,
ঝড়ো বাতাস, বজ্রপাতে ভয়ে হই জড়সড়।
মনোযোগ দিয়ে শুনি প্রতিটি অস্পষ্ট ধ্বনির প্রতিধ্বনি
আকুল অপেক্ষায় প্রহর গুনি
তার (মৃত্যুর) আগমনের,
যে নিয়ে যাবে আমায়,
সেই তারই ( প্রিয়ার) কাছে।
দ্যা গ্রেট স্পার্ম রেস ( The Great Sperm Race)
........................... টাইটান
মহাকাল ধরে অনন্ত অপেক্ষা,
ঝিম মেরে পড়ে থাকা,
অন্ধকার গহ্বরে স্থবির,
প্রহরীর ঘন্টা ধ্বনিতে অস্থির,
মরিয়া ছোটাছুটি,
অন্ধ গলির দীর্ঘ যাত্রা,
বাইরে দাপিয়ে বেড়ায় মৃত্যু।
মহাবিরোধ আর সংঘর্ষ,
দূর্বার বেগে তাড়া খেয়ে ছুটে চলে,
অবশেষে টিকে থাকে গুটিকয়,
বিজয়ী/বিজয়িনী করে নতুন প্রাণের সঞ্চার।
মন্তব্য (5)