পুরো পৃথিবী আজ
ঘুমিয়ে পড়েছে।
বাতাসে ফুলের সৌরভ
অচেনা লাগে,
প্রিয় গানগুলো
কেমন যেন বেসুরো লাগে।
প্রবহমান সময়গুলো
হয়ে গেছে দীর্ঘ ধূসর অবসাদের।
তবুও স্বপ্ন দেখি,
আশায় থাকি;
একদিন নতুন দিনের মিছিলে
খুব ভোরে বৃষ্টি ঝরবে,
সূর্য উঠবে।