মন্দিরের ঘণ্টা বাজে শূন্যের কপালে,
মসজিদে কাঁদিছে না-পাওয়া ঈশ্বর।
মন্ত্রের অক্ষর ঢাকা মিথ্যার আড়ালে,
পূজার থালায় রাখা কামনার স্বর।
পিরের ঝুলিতে বাঁধা ব্যবসার ফাঁদ,
দেবতার চোখে ঝোলে নিগড় সোনার।
ভক্তের ভিড় মাঝে হাসে লোভী উন্মাদ,
দুনিয়ার লোভে বিকোয় ঘর আত্মার।
তবুও তো খুঁজি তোমা মূর্তির বাহিরে,
সত্যেরে খুঁজি প্রস্তর-দেয়াল ভাঙিয়া
করি প্রার্থনা, তোমায় কেমনে পাহি রে,
দুঃখীর কান্নায়, তুষ্টে দাওনা রাঙিয়া!
সত্য-স্বর বন্দি ধর্মান্ধের কারাগারে
কোথায় ঈশ্বর তুমি খুঁজি গো তোমারে।
মন্তব্য (4)