বৃক্ষ
শাখার ফাঁকে ফাঁকে,
জীবন বাঁকে,
খুঁজতে থাকে,
প্রাণেরই আশ্রয়।
ছায়া
দিয়ে দাঁড়ায় স্নেহে,
কঠিন দেহে,
অনুগ্রহে,
কোমল সে হৃদয়।
খুঁজে
ফিরে শান্তি সহায়,
বৃক্ষ তাহায়,
আগলে দাঁড়ায়,
আপন নীড়ের মতো।
পাখি
দলে তাই সকলে,
হাজির হলে,
বৃক্ষ তলে,
কুজন অবিরত।
এসে
দুর্বল পাখির মত,
অভয় যত,
খুঁজে কত,
সবল জনের দ্বারে।
বসে
তারই ছায়ার পাশে,
একটু হাসে,
ভালোবাসে,
দুর্বল জনে তারে।
[বিঃদ্রঃ—এই কবিতায় একটি নতুন ছন্দরীতি প্রয়োগ করা হয়েছে। স্তবকভিত্তিক বাক্যগঠন ও স্বরবৃত্তের সংযোজনে নির্মিত এই ছন্দটি আমার ব্যক্তিগত প্রয়াসের ফল। পাঠকের সুবিধার্থে আমি একে ‘সূচকপদী’ নামে উল্লেখ করেছি।]
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।