বুঝে গেছি এ জীবনে-
  চাইতে নেই বেশি কিছু,
    চাইতে গেলেই শর্ত দিয়ে-
      অস্থিরতা নেবে পিছু।
      বুঝে গেছি জীবন মানে-
     সাজানো এক খেলার ছক,
   হার জিতের স্বাদের ফেরে-
 মিষ্টি তিতে ঝাল বা টক।
 জেনে গেছি জীবন তো নয়-
    দুঃখ সুখে বেচে থাকা,
       লড়তে হবে অবিরত-
         গড়তে হলে ভাগ্য চাকা।
         জেনে গেছি জীবন সেতো-
       সুতোয় বাধা ঘুড়ি-লাটাই,
     আমরা মানব তুচ্ছ বড়-
  ভঙ্গুরতায় জীবন সাজাই।


স্বত্বঃসংরক্ষিত