স্কুলের মজার ঘটনা
গত বছর আমি যখন ক্লাশ টু তে পড়তাম, মনে হয় এপ্রিল মাস আমার বন্ধু রাখি এসে বলল জানিস আমি আজকে মাথা ন্যাড়া করে ফেলবো তুই ও চুল ফেলে ন্যাড়া করে ফেল। আমি ও রাখি আমাদের ক্লাশের অন্য সবাইকে বললাম যে আমরা আজকে চুল ফেলে দিব। আমার মাকে বলতেই মা রাজি হয়ে গেল। পরদিন ক্লাসে গিয়ে দেখি আমাদের ক্লসের ৫০ জন মেয়ের মধ্যে প্রায় ৪০ জনই ন্যাড়া হযে গেছে। এত মজা হয়েছিল মিসরা ক্লাশে আসে আর আমাদের দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে সারা স্কুলে সবাই আমাদের দেখে বেশ মজা পাচ্ছিল।আমাদের লাকিদত্ত মিস বলল আমরা নাকি ন্যাড়া হবার পর বেশি দুষ্টামি করি
মন্তব্য (3)