রক্ত ঝরানো প্রাপ্তিরা সব
আঁধারেই কেঁদে মরে
স্বপ্নে সাজানো আশার ফুলেরা
দুয়ার দিয়েছে ঘরে ।
সংগ্রামী হাতে শান দিয়ে তুমি
বসে থাকো মোহনায়
কালজয়ী মৃত্যুরা আজও
তোমাকে দেখেই ভয় পায় ॥
***একজন অশীতিপর বৃদ্ধার জীবন সংগ্রামের দৃশ্য দেখে আমার এই নিবেদন। ***
মন্তব্য (6)