শুভেচ্ছার ফুল
অতিথির হাতে দিতেই
গোলাপের চোখ ফেটে
টপটপ ঝরে জল।
বেদনার ফুল হয়
জ্বলে ওঠে চোখ,
নিরুপায় চেয়ে থাকে
আর বলে
তোমাদের ভালো হোক।।