মা, তুমি চিরদিন থাকবে এই বুকের কোর অফ হার্টে
বকবেনা বলো তোমার নেংটা দুষ্টুটা আর খেলবেনা রৌদ্দুর মাঠে ৷
মাগো, রাত্রিকালে জ্বরের তাড়নায় হিসু দিতাম তোমার কাপড়ে
ঘুমাবেনা বলো তোমার শেখানো বুলিতে প্রলাপ করে ঘুম নিবনা কেড়ে ৷
মা, বলবনা শতেকটি মিথ্যা স্কুলের পড়ালেখায় অবহেলা
মারবেনা বলো দুদুগুনে চার তিনদুগুনে ছয় ঠিক পারছি এইবেলা ৷
মাগো, সন্ধাবেলায় আর ফিরবনা ধুলিমাখা দোপাটি হয়ে
ধরবেনা বলো চুলের মুঠিটি কাদবনা আর কান মলাটি খেয়ে ৷
মা, যাযা করেছ ভালোই করেছ সত্যি তুলনা নেই সীমাহীন
ভুলবেনা বলো খোকাটি আজ দুর বিদেশে তোমার আদর বিহীন ৷
মন্তব্য (4)