কাকে বলবো ভালো
সাইয়িদ রফিকুল হক

কাকে বলবো ভালো?
সত্য শুনে সবার মুখ
হয়ে যায় খুব কালো!

কাকে বলবো ভালো?
বর্ণচোরা এখন দেখি
রূপজগতের আলো!

কাকে বলবো ভালো?
চারিদিকে বসে আছে
ভিতর-বাইরে কালো!

সাইয়িদ রফিকুল হক
০৯-০১-২০২৩