গোলাপ হয়ে ফুটবে তুমি
সাইয়িদ রফিকুল হক
মনে তোমার ভীষণ ব্যাধি গোলাপ ফুটবে কেমন করে!
রাগের পাহাড় রাখো কেন মনের ভিতর সযত্নে ধরে?
গোলাপ হয়ে ফুটতে কেন পারো নাকো তুমি একটুখানি!
রাগের পাহাড় ভেঙে ফেলে করতে পারবে মেহেরবানি?
অনেক আশা দেখবো চেয়ে গোলাপ ফুটতে তোমার মনে,
কোথায় তুমি হারিয়ে গেলে সবকিছু ফেলে বিজন বনে!
২১-১১-২০২২
মন্তব্য (3)