সবাই নয়

সব ফুলে পূজা হয় না
বিশেষ ফুলে হয়
সব মানুষই কাজে লাগে না
জীবনে কেউ-কেউ কাজে লাগে।

সব ফুল পূজায় লাগে না
কিছু ফুল হৃদয়ে থাকে
সবাইকে তুমি ঠাঁই দিয়ো না বুকে
জীবনে কেউ-একজন হয়তো ভালোবাসে।