গায়ের জোরে ধর্ম
সাইয়িদ রফিকুল হক
জোর করে তুই ধর্ম খাওয়ায়
মানুষ মারবি রোজ!
ধর্ম বুঝি তোদের মতো
পশু-বাঁচার ভোজ।
নিজের স্বার্থে ধর্মটাকে
বানাস নারে কল,
জোর-জুলুমের ভীষণ পাপে
পাবি একদিন ফল।
কে বলেছে গায়ের জোরে
ধর্ম চালু করতে?
লোভআগুনের ধর্মমোহে
কেউ চায় না মরতে।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০২২
মন্তব্য (5)