বুদ্ধি জমাই চলো সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2022-09-12 · 366 ভিউ নষ্ট মাথায় বুদ্ধি গজায়, বুদ্ধি জমায় বুদ্ধি-রাজায়! বুদ্ধি নাকি বুকের বল, একটুখানি বুদ্ধি জমাই চল্। কতজনের কত বুদ্ধি! আপনমনে আত্মশুদ্ধি। পুণ্যজীবন চাইলে তুমি, বুদ্ধি-কদম ধরবে চুমি। মনের ভিতর ইচ্ছা সদাই, জীবনভরে বুদ্ধি জমাই। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)